নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় ফুডপ্লেক্সের গলিতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী আবুল কালাম (৫০) যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আহতের ছেলে আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তার বাবা। পথে ওৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীদের হামলায় তিনি আহত হয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available