• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৫৯:১৮ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৭:৪৮:২৭

রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন

ডেস্ক রিপোর্ট: রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ৬ সেপ্টেম্বর রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ন গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে রাতেই স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে হাসপাতালে ছুটে যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০
ইয়েমেনে সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ৬০
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:২৯




আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৬:০৪



ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
ইমরান খানের পাশে দাঁড়ালেন ব্রায়ান লারা
৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১:০১