• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৪২:০৭ (06-Sep-2026)
  • - ৩৩° সে:
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন

ডেস্ক রিপোর্ট: রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১২টার দিকে বয়সজনিত কারণে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা বেগম। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃত্যুকালে তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আজ ৬ সেপ্টেম্বর রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।ফরিদা বেগমের মৃত্যুতে রূপায়ণ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতারা। শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।