• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ রাত ১০:৫৭:৪০ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

এপেক্স বাংলাদেশ-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৯ আগস্ট ২০২৬ রাত ০৯:৫৫:১৩

এপেক্স বাংলাদেশ-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেস্ক রিপোর্ট : ‘এপেক্স ক্লাব অব বাংলাদেশ’-এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘এপেক্স বাংলাদেশ-২০২৬’-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৮ আগস্ট শুক্রবার ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এপে. এম মনিরুল ইসলাম ভুঁইয়া (NP, এপেক্স বাংলাদেশ) এর সভাপতিত্বে, এপে. প্রফেসর এসকে দত্ত অনুপ, (NP, এপেক্স বাংলাদেশ), এপে. এম শওকত আলী পেন্টু (NP, এপেক্স বাংলাদেশ), এপে. আবু নাইম মুহাম্মদ মাসুদুর রহমান (NP, এপেক্স বাংলাদেশ), এপে. নাছিম আহমেদ (NP, এপেক্স বাংলাদেশ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বাংলাদেশের এপে. প্রফেসর কুদরাত-এ-খুদা (LG, PNP), এপে. ডা. এএইচএম মশিউর রহমান (LG, PNP), এপে. টিকে বারি তরুন  (LG, PNP), এপে. এমডি আব্দুর রউফ দিলিপ (LG, PNP), এপে. ইন্জি. এসকে পাভেজ আহমেদ (LG, PNP), এপে. এডি ববি (LG, PNP), এপে. এম আসলাম হোসেন (LG, PNP), এপে. মসুদ মান্নান (LG), এপে. রুহুর মঈন চোধুরী (PNP), এপে. এসএম হাসান আলী পি.এসচ.ডি  (PNP), এপে. মাহমুদুল হক সাবু (PNP), সহ এপেক্স বাংলাদেশে জাতীয় সভাপতি, জাতীয় বোডের সকল সদস্য, সকল জেলা গভনর এবং প্রায় ৭০০ শত এপেক্সিয়ান উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এপেক্সিয়ানদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা ‘ওয়ান কান্টি ওয়ান এপেক্স’ প্রতিপাদ্যে একটি এপেক্স বাংলাদেশের ৬৫ বছরের পথচলা, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড তুলে ধরেন।

একই সঙ্গে আগামীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে আগামিতে এক হয়ে এপেক্স বাংলাদেশের ঐতিহ্যবাহী পথচলা, মানবিক সেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৫৮