• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:১৫:২২ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৮ জুলাই ২০২৬ দুপুর ০১:০৯:০৩

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অন্যতম অ্যালামনাই সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-য় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জনাবা ফারজানা শারমিন পুতুল, এমপি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. খালেদ, সিটি ব্যাংক পিএলসি-এর ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারমান মাহির আলী খাঁন রাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ শিমুল এবং ক্লাবের গত পাঁচ বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নজমুল ইসলাম।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে ক্লাবটির সদস্যসংখ্যা ৬৪০-এরও বেশি এবং এটি দেশের অন্যতম সক্রিয় অ্যালামনাই সংগঠনে পরিণত হয়েছে।

প্রধান অতিথি জনাব জাকারিয়া তাহের, এমপি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের শিক্ষা সহায়তা, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সরকার একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ ধরনের অ্যালামনাই সংগঠন সরকারের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন প্রাক্তন শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে নেতৃত্ব দেয়। তিনি ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সফল ও সক্রিয় অ্যালামনাই সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্লাবের স্কলারশিপ কার্যক্রমকে বিশেষভাবে সাধুবাদ জানান। তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় ও ক্লাবের মধ্যে আরও নিবিড় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ক্লাবের পাঁচ বছরের সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং সদস্যদের ঐক্য ও নেতৃত্বের প্রশংসা করেন। তাঁরা বলেন, পেশাগত নেটওয়ার্কিংয়ের পাশাপাশি মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এই সংগঠন জাতীয় উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্থায়ী বৃত্তি কর্মসূচি, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, Campus to Corporate-সহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ, শিল্পকলা ও আলোকচিত্র প্রতিযোগিতা এবং মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্থায়ী ক্লাব কমপ্লেক্স প্রতিষ্ঠা, স্কলারশিপ ফান্ড সম্প্রসারণ, আন্তর্জাতিক অ্যালামনাই নেটওয়ার্ক গঠন, ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচি এবং সদস্যসেবার পরিধি বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দাতা সদস্য, স্পন্সর ও কর্পোরেট পার্টনারদের সম্মাননা প্রদান করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ছিল অনুষ্ঠানের টাইটেল স্পন্সর।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ওয়ার্দা রিহাব ও ধৃতি নর্তনালয়-এর নৃত্য পরিবেশনা এবং দেশের জনপ্রিয় ব্যান্ড SOULS-এর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। পরবর্তীতে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আমেজে মেক্সিকোতে ৭৫০ গণবিয়ে
বিশ্বকাপের আমেজে মেক্সিকোতে ৭৫০ গণবিয়ে
১৮ জুলাই ২০২৬ দুপুর ০১:২৩:৩৬










Follow Us