• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:০০:১০ (10-Aug-2026)
  • - ৩৩° সে:

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

২৪ জুন ২০২৬ সকাল ১০:০৬:২৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৪ জুন বুধবার ভোরে রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরোয়ানায় অভিযোগের বিস্তারিত উল্লেখ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাজেদুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়। পরোয়ানায় মামলার বিস্তারিত তথ্য উল্লেখ না থাকায় তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মাহবুবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর বুধবার সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন
সালমান শাহ হত্যা মামলায় কারাগারে ডন
৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০১