• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪০:৩৮ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের যে ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে

১১ জুন ২০২৬ দুপুর ১২:০৭:২০

ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের যে ঘটনা চমকে দিয়েছে দেশবাসীকে

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে চমকে গেছে দেশবাসী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার ‘ইয়ামাহা এফজেড ভার্সন ৩’ মডেলের মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে্র থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে।

ইটের আঘাতে মুহূর্তেই যুবকটি মোটরসাইকেলসহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ‘ওপর থেকে ইট পড়েছে’ বলে চিৎকার শুরু করে এবং স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। তার এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ বিষয়টিকে দুর্ঘটনা বলেই মনে করেছিলেন।

ভিডিও ছড়িয়ে পরার পর পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাতেই ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্ত সম্পর্কে ওসি বলেন, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আবারও কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
১১ জুন ২০২৬ দুপুর ১২:০৪:১৩






Follow Us