• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৯:১৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

৩ জুন ২০২৬ সকাল ০৮:৩২:০৮

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মুগদার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রথম আলোর অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, ২ জুন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তানভীর হোসেইন শুভর বাবার নাম তবারক হোসেইন। তাঁদের পারিবারিক বাসা রাজধানীর সেগুনবাগিচা এলাকায়। তবে তিনি বর্তমানে উত্তর মুগদার ওই ভাড়া বাসায় একা থাকতেন।

পুলিশ জানায়, ঈদের দিন সর্বশেষ তাঁকে ওই বাসায় দেখেছিলেন বাড়ির মালিক। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর হোসেইন শিক্ষাজীবন শেষে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পরিচালক হন তিনি। 

কয়েক বছর আগে তানভীর হোসেইনের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে বলে তাঁর এক বন্ধু জানিয়েছেন।

মুগদা থানার ওসি আহসান উল্লাহ গণমাধ্যমকে বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও তথ্য-উপাত্ত যাচাই করছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us