নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েছেন।
২৯ এপ্রিল বুধবার দুপুর ১টার কয়েক মিনিট আগে তিনি অসুস্থ হয়ে পড়েন।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় অসুস্থ হয়ে পড়লে স্পিকার তার চিকিৎসার বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসন গোলাম মোহাম্মদ সিরাজকে থামিয়ে দিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available