• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৭:৪৪ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

‘মির সিরামিকস প্রেজেন্টস কুইজ ফেস্ট ২০২৬’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫২:২৯

‘মির সিরামিকস প্রেজেন্টস কুইজ ফেস্ট ২০২৬’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ কুইজ ফেস্ট ২০২৬ উপলক্ষে আয়োজিত “মির সিরামিকস প্রেজেন্টস কুইজ ফেস্ট ২০২৬” ক্যাম্পেইনের বিজয়ীদের নিয়ে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে মীর সিরামিক।

১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর হাতিরপুলে অবস্থিত মীর সিরামিকের ডিসপ্লে সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মীর সিরামিকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব স্ট্র্যাটেজি আখতারুজ্জামান, হেড অব সেলস ফেরদৌস ইবনে বারী, হেড অব ব্র্যান্ড সৌরভ অধিকারীসহ মীর সিরামিকের অন্যান্য কর্মকর্তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে আয়োজিত এ ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন ম্যাচ সম্পর্কে নিজেদের ফুটবল জ্ঞান প্রদর্শনের পাশাপাশি ম্যাচের ফলাফল অনুমানের সুযোগ পান। একই সঙ্গে ক্যাম্পেইনটি মীর সিরামিকের গ্রাহকদের জন্য একটি আনন্দময় ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতা তৈরি করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মীর সিরামিকের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

তাঁদের মতে, ফিফা বিশ্বকাপ এর মতো একটি আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে এমন একটি অংশগ্রহণমূলক ক্যাম্পেইনে অংশ নেওয়া এবং বিজয়ী হওয়া তাঁদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা

অনুষ্ঠানে মীর সিরামিকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

মীর সিরামিক জানিয়েছে, দীর্ঘদিন ধরে গুণগত মান, উদ্ভাবন ও গ্রাহকদের আস্থাকে গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফিফা বিশ্বকাপ কুইজ ২০২৬ উপলক্ষে আয়োজিত “মির সিরামিকস প্রেজেন্টস কুইজ ফেস্ট ২০২৬” ক্যাম্পেইন গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও গভীর করার সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৩







আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০২:১২