• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১০:৩১ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৩

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

২ সেপ্টেম্বর বুধবার সকালে লোহিত সাগরের উপকূলীয় পর্যটন এলাকা হিসেবে পরিচিত সিনাই উপদ্বীপের ডাহাব থেকে নুওয়েবাগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গফফার জানান, আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গফফার স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন, যাতে আহতরা প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও সরঞ্জাম পান।

উল্লেখ্য, মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, কেবল গত বছরেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া শাসনবিভাগে এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।

একাত্তর/এআরএসমিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বুধবার সকালে লোহিত সাগরের উপকূলীয় পর্যটন এলাকা হিসেবে পরিচিত সিনাই উপদ্বীপের ডাহাব থেকে নুওয়েবাগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গফফার জানান, আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গফফার স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন, যাতে আহতরা প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও সরঞ্জাম পান।

উল্লেখ্য, মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, কেবল গত বছরেই সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া শাসনবিভাগে এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৩

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু

২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০২:১২