• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৫:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

সাইন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:২০:২৩

সাইন্সল্যাবে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় এ পথে যাতায়াতকারীদের।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। সাতটি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। কিন্তু নানা টালবাহানা করে এই অধ্যাদেশ পিছিয়ে দেয়া হচ্ছে। আমরা অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯