• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৭:২১ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি

১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:২৬

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং চাষী মজদুর সংগ্রাম পরিষদ আলু, সবজিসহ সকল কৃষিপণ্যের ন্যূনতম লাভজনক মূল্য ঘোষণা এবং স্থায়ী কৃষি কমিশনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, দেশের ৮৫ ভাগ মানুষ চাষী ও মজদুর হলেও তারা নানা সংকটে জর্জরিত।

Ad

১১ জানুয়ারি রোববার ঢাকার তোপখানা রোডে মেহেরবা প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

Ad
Ad

বাংলাদেশ ভূমি আন্দোলন-এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে জীবন দেয় আমাদের সন্তান ভাই বোনেরা আর ক্ষমতায় যায় এলিট শ্রেণির লোকজন, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকে আমাদের জন্য তারা কিছুই করে না। ৫৪ বছর পার হলো এরপরেও প্রান্তিক জনগোষ্ঠী আমাদের সাধারণ মানুষ এখনো স্বাধীনতার সাদ ভোগ করতে পারলাম না।

কৃষক ন্যায্য মূল্য পায় না তারা ব্যাংক থেকেও কোনো সুযোগ সুবিধা পায় না। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে কৃষি খাত, যা বরাদ্দ হয় উপর থেকে নিচ পর্যন্ত লুটপাট হতে হতে হাতে কৃষকের কাছে কিছুই পৌঁছায় না।

দাবিগুলো তুলে ধরেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু।

১.আলু, সবজিসহ সকল কৃষিপণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নীতি ঘোষণা।

২.কৃষি এলাকায় পর্যাপ্ত হিমাগারসহ কৃষি হাব গড়ে তোলা।

৩.স্থায়ী কৃষি কমিশন গঠন।

৪.স্থায়ী মজুরি কমিশন চাই।

৫.জাতীয় কৃষি নীতির প্রয়োজনীয় সংস্কার।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের আমলে আমরা কৃষক প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনেক দাবিদাওয়া নিয়ে মাঠে ছিলাম। বর্তমান ইন্টিরিয়ম সরকারের সময়ও আমরা বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরেছি রাস্তায় দাঁড়িয়েছি স্মারকলিপি দিয়েছি। কিন্তু শুধু আশ্বাস দিয়েছে প্রান্তিক জনগোষ্ঠী সাধারণ মানুষের জন্য তারা কিছুই করেনি খুবই হতাশ এ সরকারের প্রতি আমরা ভেবেছিলাম ২৪-এর পরে অন্তত প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠীর পরিবর্তন হবে।

চাষী মজদুর সংগ্রাম পরিষদের সদস্য সচিব চাষি মাসুম বলেন, সরকার আসে যায় কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকরা সময়ে উপকরণ পায় না এবং উৎপাদিত ফসলের ন্যূনতম লাভজনক দাম থেকেও বঞ্চিত হয়। অন্যদিকে সংগঠিত ও অসংগঠিত খাতের মজুররা বেঁচে থাকার মতো মজুরি পান না।
এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং চাষী-মজুরদের চলমান সংকট সমাধানে এই দাবিগুলো জানানো হয়েছে।

আরও বক্তব্য রাখেন মিলি বেগম, মৃনাল কান্তি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙ্গাবালীতে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা
রাঙ্গাবালীতে জেলা প্রশাসকের অবহিতকরণ সভা
১৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৪:৫৯


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩


Follow Us