• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:১০:০৪ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

আফতাবনগরে উদ্বোধন হলো বুয়েটের তিন চাকার ই-রিকশা

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৯:২৪

আফতাবনগরে উদ্বোধন হলো বুয়েটের তিন চাকার ই-রিকশা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাবনগরে নকশাভিত্তিক নিরাপত্তা মান নিশ্চিত করে প্রথমবারের মতো ই-রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষ নকশায় তৈরি তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত এই রিকশা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

আজ ৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগরের জি ব্লক মেইন রোডে কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার

এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

বক্তারা বলেন, ঢাকার বাস্তবতায় ই-রিকশা কার্যকর করতে হলে এর কাঠামো, ব্রেকিং ব্যবস্থা, ব্যাটারি নিরাপত্তা ও আরোহীর সুরক্ষা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা জরুরি। এই পাইলট কর্মসূচির মাধ্যমেই সেই মান যাচাই করা হবে।

তারা জানান, নতুন নকশার ই-রিকশাটি আগের তুলনায় বেশি স্থিতিশীল। দুর্ঘটনার ঝুঁকি কমাতে এতে গতি নিয়ন্ত্রণ ও উন্নত ব্রেকিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ব্যাটারি নিরাপত্তা মান যাচাই করেই এটি তৈরি করা হয়েছে। পাইলট পর্যায়ে বাস্তব সড়কে চালিয়ে এর ব্রেক, ব্যাটারির সক্ষমতা, গতি নিয়ন্ত্রণ, আরোহীর আরাম, কম্পন সহনশীলতা ও চালকের নিয়ন্ত্রণ দক্ষতা মূল্যায়ন করা হবে।

আরও পড়ুন

দেশত্যাগের সময় বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

এ বিষয়ে ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন বলেন, পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা মান সন্তোষজনক হলে নগর পরিবহনে ধাপে ধাপে এর সম্প্রসারণের সুপারিশ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫