• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০২:৩৯ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

সন্ত্রাসীদের হামলায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৭:৩১

সন্ত্রাসীদের হামলায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট

অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্তের তাণ্ডব, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। ২৬ সেপ্টেম্বর শনিবার রাতের এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ভাঙচুর করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও। হাউজিং কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

ইসিবি চত্বরের পাশেই দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি হাউজিং প্রজেক্ট। প্রায় পাঁচ বিঘা জমির ওপর নির্মাণাধীন এই আবাসিক এলাকায় ১৭টির বেশি বহুতল ভবন রয়েছে। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ সেখানে হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চারটি পিকআপ ভ্যানে করে শতাধিক মুখোশধারী ব্যক্তি নির্মাণাধীন আবাসিক এলাকায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় একে একে ভেঙে ফেলা হয় হাউজিং এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো। কয়েকজনকে কুপিয়ে আহত করার পাশাপাশি কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

হামলাকারীরা হাউজিং সোসাইটির অফিসে ঢুকে প্রায় এক কোটি টাকা লুট করেছে বলে দাবি কর্তৃপক্ষের। মালিকপক্ষের অভিযোগ, প্রায় দুই মাস আগেও একই কায়দায় সেখানে হামলা চালানো হয়েছিল। তখনও দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল বলে জানান তারা।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করছে। তাদের অভিযোগ, ক্রয় করা জমি দখলে নেওয়ারও চেষ্টা করা হচ্ছে।

দুর্বৃত্তদের হামলা থেকে রেহাই পায়নি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও। স্টুডিওতে থাকা কর্মীদের মারধর করে সেখানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান মুক্তাদির।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, চাঁদা দাবি করা হলে সামর্থ্য থাকলে তিনি তা দিতেন। একইসঙ্গে দেশের আইনের প্রতি নিজের আস্থাহীনতার কথা জানিয়ে ঘটনাটিকে প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
এটাই আমার শেষ বিশ্বকাপ: কোহলি
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:১৬