• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৪:৩৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২০:২৬

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকার কিছু এলাকায়।

৩ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই গ্রিডের ৩৩ কেভি এবং রেডিও ৩৩ কেভি সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকার ধামরাই এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

গতকাল রোববার দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার ফিডারসহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩