• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:১৬:৫৬ (21-Jul-2026)
  • - ৩৩° সে:

আজ রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস

২১ জুলাই ২০২৬ সকাল ০৯:৫৬:১৮

আজ রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা থাকবে না গ্যাস

অনলাইন ডেস্ক: রাজধানীর কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ ২১ জুলাই মঙ্গলবার দুপুর থেকে পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধের তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গতকাল ২০ জুলাই সোমবার কতৃপক্ষের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us