• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:৫৭ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বকেয়া পরিশোধের আশ্বাসে কুড়িলে সড়ক অবরোধ প্রত্যাহার

৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৪০

বকেয়া পরিশোধের আশ্বাসে কুড়িলে সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নিয়েছেন। ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

Ad

শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে চারটা থেকে কুড়িল-এয়ারপোর্টে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

Ad
Ad

এর আগে, এদিন দুপুর ১১টার পর সড়ক অবরোধ করে তারা। এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাদের দাবি ছিল— অবিলম্বে বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটের যানবাহন সব আটকে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ সময়, শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
শাহবাগ মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৫৫

মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
মতলবে বিদেশি পিস্তলসহ আলোচিত বেজি সুজন গ্রেফতার
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৩




রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
রাঙামাটিতে নির্বাচনী ডিউটির সময় আনসারের মৃত্যু
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:১৫




Follow Us