• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২১:৩৬ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

মাইলস্টোন ট্রাজেডি: এবার শিক্ষার্থী তাসনিয়াও চলে গেল না ফেরার দেশে

২৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:০১:৫৩

মাইলস্টোন ট্রাজেডি: এবার শিক্ষার্থী তাসনিয়াও চলে গেল না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে শিক্ষার্থী তাসনিয়ার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ১৫ বছর।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। এই চিকিৎসক বলেন, ‘গত (জুলাই) মাসের ২১ তারিখে তাসনিয়াকে শরীরে ৩৭ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আজ সকাল ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

Ad

নিহত তাসনিয়ার বাবা মো. নাজমুল কান্নাজড়িক কণ্ঠে বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে উত্তরার খালপাড় এলাকায় ভাড়া থাকি। দুই ভাই এক বোনের মধ্যে তাসনিয়া ছিল বড়। প্রায় ৩২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে আমার মেয়ে না ফেরার দেশে চলে গেল।’

এদিকে, মাইস্টোন ট্রাজেডিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘এই ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ২০ জন মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন ২৩ জন। এছাড়া ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির ৩ শিক্ষকের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান
মন্ত্রিসভায় যুক্ত হলেন আহমেদ আযম খান
১২ মার্চ ২০২৬ দুপুর ০১:১৭:৩৮











Follow Us