• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫৩:৩১ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

১২ মার্চ ২০২৬ সকাল ১০:৫৬:২৫

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এনসিটি পরিচালনায় চুক্তি প্রক্রিয়ায় কোনো বাধা থাকছে না।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন আজ ১২ মার্চ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খারিজ করেছেন।

Ad
Ad

এর আগে, গত ২৯ জানুয়ারি হাইকোর্ট চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করেন।

Ad

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্টের বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেন। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন, তবে জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার চুক্তি প্রক্রিয়া বৈধ ঘোষণা করে রিট খারিজ করেন। পরে মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মো. জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব
সৌরভের বদলে এবার ‘দাদাগিরি’ করবেন দেব
২৭ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৮:৫৮











Follow Us