• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৪:৪৬ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

দি থাইরয়েড সেন্টার লি. ও বিটমির যৌথ উদ্যোগে থাইরয়েড কনফারেন্স অনুষ্ঠিত

১৬ মে ২০২৫ রাত ০৮:০০:১৫

দি থাইরয়েড সেন্টার লি. ও বিটমির যৌথ উদ্যোগে থাইরয়েড কনফারেন্স অনুষ্ঠিত

জ ই বুলবুল, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইনস্টিটিউট অফ থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চ (বিটমির) ও দি থাইরয়েড সেন্টার লি. এর যৌথ উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে থাইরয়েড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে  শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কনফারেন্সটিতে এসময় দেশসেরা অধ্যাপক ও  চিকিৎসকবৃন্দ তাদের প্রবন্ধ উপস্থাপনা করেন। কনফারেন্সটিতে Pathophysiology থেকে শুরু করে Intervention পর্যন্ত আলোচনা করা হয়।

নিনমাস এর পরিচালক  অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ কে এম ফজলুল বারী'র সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এম এ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফাউজিয়া মোসলেম, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান।

আরও পড়ুন

আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. তানিয়া রহমানসহ ২৮০ জন সম্মানিত শিক্ষক ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা মাঠ পর্যায়ে ডাক্তারদের এমন প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বিটমির ও থাইরয়েড সেন্টার লি. এর এই উদ্যোগকে সাধুবাদ জানান।

উক্ত মেলার উদ্দেশ্য সমূহ:
প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ের জন্য জন সচেতনতা তৈরি করা।
সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ও রোগ প্রতিকারের সচেতনতা সৃষ্টি করা।
থাইরয়েড রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি জনগণকে অবহিত করা।
থাইরয়েড রোগ ছোঁয়াচে নয়। মা/বাবার থাইরয়েডজনিত সমস্যা থাকলে সন্তানের ৭০% হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন

গাছ বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ, অর্ধশতাধিক গাছ থেকে সরানো হলো পেরেক

প্রখ্যাত থাইরয়েড চিকিৎসক অধ্যাপক ড. এ. কে. এম ফজলুল বারী বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২০% মানুষ থাইরয়েড গ্রন্থির নানা রোগে ভুগছে। প্রতি ৫ জন রোগীর ৩ জনই মহিলা। প্রতি ২৩০০ শিশুর মধ্যে ১ জন জন্মগত থাইরয়েড সমস্যায় ভুগছে। এ সকল আক্রান্ত ব্যক্তির ৬০ শতাংশই চিকিৎসা সেবার আওতায় নেই। এক গবেষণায় দেখা গেছে যে, থাইরয়েড রোগ বিস্তারে বংশগতির প্রভাব রয়েছে, বিশেষ করে দাদি, নানি বা মা এদের থাইরয়েডে সমস্যা থাকলে ৭০% ক্ষেত্রে শিশুদের ও আত্মীয়স্বজনদের থাইরয়েড সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৮% রোগী Sub-Clinical Hypothyroidism-এ ভুগছে যার অধিকাংশই তাদের থাইরয়েড আছে তা জানে নাতাতাই তাদেরকে সচেতন করা জরুরি কারণ নীরব ঘাতক থাইরয়েড তাদের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। থাইরয়েড রোগীদেরকে অল্প মূল্যে চিকিৎসা প্রদান ও সাধারণ মানুষের মধ্যে থাইরয়েড রোগ সম্পর্কে জন সচেতনতা তৈরি লক্ষ্যে দি থাইরয়েড সেন্টার লি. নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং  আগামী ২২ মে এর  মেলা অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:১০


আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪০:০৯