• ঢাকা
  • |
  • সোমবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:৫৫:৫৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

আবারও রাজধানীর বেইলি রোডে আগুন

৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:১৯

আবারও রাজধানীর বেইলি রোডে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে দশতলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। ৫ মে সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলের দশতলা ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে শুরুতে তিনটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট কাছাকাছি পৌঁছেছে। তবে সড়কে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে সমস্যায় পড়েছে বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে ২ জনকে গুলি

গতবছর ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১