• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৪৯:০৭ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে উত্তর কোরিয়ার নির্বাচনে জয়ী কিমের দল

১৯ মার্চ ২০২৬ সকাল ১০:১৭:০৩

৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে উত্তর কোরিয়ার নির্বাচনে জয়ী কিমের দল

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় ১৫তম ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ)’ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন নেতা কিম জং-উনের ওয়ার্কার্স পার্টি বিপুল সমর্থন পেয়ে জয়লাভ করেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দলটি পেয়েছে ৯৯.৯৩ শতাংশ ভোট।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৯৯.৯৯ শতাংশ, যা দেশটির নির্বাচনী ব্যবস্থার একটি উল্লেখযোগ্য দিক হিসেবে তুলে ধরা হয়েছে।

Ad
Ad

সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ)—যা উত্তর কোরিয়ার নামমাত্র আইনসভা—এর জন্য মোট ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগের নির্বাচনের মতো এবারও প্রতিটি আসনে ভোটারদের সামনে মাত্র একজন পূর্ব-অনুমোদিত প্রার্থী রাখা হয় এবং ভোটাররা তাকে সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ পান।

Ad

কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, মোট ভোটের মধ্যে মাত্র ০.০৭ শতাংশ ভোট প্রার্থীদের বিপক্ষে গেছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত এ রাষ্ট্রে এত অল্পসংখ্যক বিরোধী ভোট কারা দিয়েছেন, তা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেক নেটিজেনই মজার ছলে এই ০.০৭ শতাংশ ভোটারদের ‘অত্যন্ত সাহসী’ বা ‘মৃত’ বলে আখ্যা দিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের ঐক্য ও বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি অটল সমর্থনের প্রতিফলন হিসেবে উপস্থাপন করেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরেই এ ধরনের নির্বাচনের স্বচ্ছতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন।

এ দিকে খবরে আরও বলা হয়েছে, কিম জং-উন একটি কয়লা খনিতে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সেখানে তিনি দেশের অর্থনীতিতে কয়লা শিল্পের গুরুত্ব এবং পঞ্চবার্ষিক পরিকল্পনায় এর ভূমিকার ওপর জোর দেন।

এ সময় তিনি তার বোন কিম ইয়ো-জং এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশ পরিচালনা অব্যাহত রাখা ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সূত্র: দ্য পিয়ংইয়ং টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
১৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৪:৫১


Follow Us