• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ সকাল ১১:৪৯:০৭ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১৯ মার্চ ২০২৬ সকাল ১০:০৬:৩০

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভালো মানের এক ভরি সোনার দাম কমলো দুই হাজার ৬৮৩ টাকা। সে হিসাবে ১৯ মার্চ বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হবে দুই লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

গত শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে প্রতি ভরিতে সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়েছে।

Ad
Ad

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

Ad

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা, ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা, এর আগে ১৩ মার্চের সমন্বয়ে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা,২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১১ বার কমেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার কারণে দেশের বাজারে সোনা ও রুপার দামে ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
ব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ
১৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৫৪:৫১


Follow Us