• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৬:০৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৯:৪৫

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক রেস্টুরেন্টের মিলনায়তনে এ প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।

আয়োজনে ঢাকায় বসবাসকারী মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধসহস্রাধিক মানুষ অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য, উপজেলার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও লেখক নাজমুল হুদার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠক জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক সবুজ, সানজিদা লিটা, আব্দুল আলীম, কামরুজ্জামান কাকন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম, আব্দুল বাছিত ও শিক্ষক সংগঠক আলমগীর হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নিউজরুম এডিটর এম. হাফিজ। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মিরপুর উপজেলাবাসীর পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি এবং এলাকার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

প্রীতি সম্মিলনে ঢাকায় বসবাসরত মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ‍্যতে এ ধরনের আয়োজন অব‍্যাহত রাখার আশাবাদ ব‍্যক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
শচীনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন টেলর
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৪:৩২



হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:১৪



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮