• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:১৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে: ইসি সচিব

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:০৯

১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসির সিনিয়র সচিব বলেন, ইসির সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২