• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৫:১৮ (15-Sep-2026)
  • - ৩৩° সে:
ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

ঢাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলাবাসীর মতবিনিময় ও পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর রমনা পার্ক রেস্টুরেন্টের মিলনায়তনে এ প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।আয়োজনে ঢাকায় বসবাসকারী মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধসহস্রাধিক মানুষ অংশ নেন। পারস্পরিক সৌহার্দ্য, উপজেলার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক ও লেখক নাজমুল হুদার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, ব্যবসায়ী সংগঠক জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক সবুজ, সানজিদা লিটা, আব্দুল আলীম, কামরুজ্জামান কাকন, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম, আব্দুল বাছিত ও শিক্ষক সংগঠক আলমগীর হোসেনসহ অনেকে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্বপ্নশীলন পত্রিকার নির্বাহী সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের নিউজরুম এডিটর এম. হাফিজ। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মিরপুর উপজেলাবাসীর পারস্পরিক যোগাযোগ, সামাজিক সম্প্রীতি এবং এলাকার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।প্রীতি সম্মিলনে ঢাকায় বসবাসরত মিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজকদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ‍্যতে এ ধরনের আয়োজন অব‍্যাহত রাখার আশাবাদ ব‍্যক্ত করা হয়।