• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৮:৩২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২২:১৩

পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্টনে সাবেক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

৩১ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ। এ সময় গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’

আরও পড়ুন

ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার

পুলিশ আরও জানিয়েছে, আহত রিকশা চালকের নাম সুলতান (৬০)। এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তার ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

আজ রোববার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২




টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
টিভিতে আজকের খেলা, ১ নভেম্বর ২০২৬
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪:৫১

জাতীয় যুব দিবস আজ
জাতীয় যুব দিবস আজ
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:২১


ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
ডিবির অভিযানে সাবেক মেজর হাফিজ গ্রেফতার
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৩৪:১৩