• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৪৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ৪ ছিনতাইকারী আটক

২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:০৮:২৭

রাজধানীতে ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদারের নেতৃত্বে ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করলো পুলিশ।

২২ ডিসেম্বর রোববার  কোতোয়ালি থানাধীন ওয়াইজ ঘাট এলাকা থেকে এই ৪ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১৮টি মোবাইল, ৪ টি হাত ঘড়ি ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গুলিস্তান, পল্টন, নয়াবাজার, তাঁতীবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও বিভিন্ন ধরনের গাড়িতে দীর্ঘ দিন যাবত ছিনতাই করে আসছে তারা। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইয়াসিন সিকদার জানান, ছিনতাইকারী চক্রের বাকী সহযোগীদের গ্রেফতারের  অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩