• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৫৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

শেষ হলো ২ দিনব্যাপী ডেনিম এক্সপো, পোশাক খাতে আশার আলো

৭ নভেম্বর ২০২৪ সকাল ০৮:২৭:৫৪

শেষ হলো ২ দিনব্যাপী ডেনিম এক্সপো, পোশাক খাতে আশার আলো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনের বাংলাদেশ ডেনিম এক্সপোর আন্তর্জাতিক প্রদর্শনী শেষ হয়েছে ৬ নভেম্বর মঙ্গলবার।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত এ প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে দ্য ব্ল নিউ ওয়ার্ল্ড। ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৭তম আসরে অংশ নেয়া ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেন, পশ্চিমের দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় বিশ্ববাজারে বাংলাদেশের ডেনিমের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। তুরস্ক, পাকিস্তান ও ভিয়েতনামসহ প্রায় সব প্রতিযোগী দেশ সব সময়ই ডেনিম বাজারে শক্তিশালী অবস্থানে থাকায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোয় উচ্চ মূল্যস্ফীতির কারণে তিন বছরে ডেনিম পণ্যের বিক্রি কমেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরি এবং স্টাইলিশ গার্মেন্টসের এমডি ও বিপিসিসিআইয়ের পরিচালক মাকসুদা চৌধুরি, বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোস্তাফিজ উদ্দিন।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

এসময় সফলভাবে পোশাক শিল্প এবং দেশকে ব্র্যান্ডিং ও ইমেজ বৃদ্ধি করতে এই আন্তর্জাতিক আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩