• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ দুপুর ১২:২৩:৪৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

উত্তরায় কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩

২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:১৮:৪৩

উত্তরায় কয়েক বস্তা টাকাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে কয়েক বস্তা ভর্তি টাকাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দুদিন পর পুলিশ জানিয়েছে, বস্তাভর্তি টাকার মধ্যে নগদ পাওয়া গেছে ১ কোটি ১৬ লাখ টাকা। সেই সঙ্গে বিপুল পরিমাণ বিদেশি টাকাও জব্দ করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার রওনক জাহান।

গ্রেফতাররা হলেন শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি প্রাইভেটকার ও ৩টি  বুলেটপ্রুফ জ্যাকেট।

আরও পড়ুন

মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল ব্যাহত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ব্যবহার করতো।

তারা আরও জানায়, জব্দকৃত টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি ২টিও তাদের এবং তাদের পরিবারের সদস্যদের। এছাড়াও, অভিযান পরিচালনাকৃত বাড়িটি আবির হাসান তামিমের শ্বশুরবাড়ি বলে জানায় তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
২৯ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:১২