• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩৫:৫৩ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা অ্যাক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২

২৮ জুন ২০২৪ বিকাল ০৩:৫৭:৩৭

ঢাকা অ্যাক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: ঢাকা অ্যাক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩০) ও  মো. মোরশেদ (২৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।

২৭ জুন বৃহস্পতিবার তেজগাঁও থানার বাউলবাগ অ্যালিভেটেড অ্যাক্সপ্রেসওয়ে উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন।

আসামিরা ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার অ্যাক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি বলেন, সাদ্দাম অ্যাক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশি জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন। গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
মিশরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮
২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:১৩







আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০২:১২


বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত
বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত
২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪২:৫০