• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৯:৩২ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫০:১১

আজ শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় প্রতিদিনের প্রয়োজনে বিভিন্ন মার্কেট ও দোকানপাটে যেতে হয় নগরবাসীকে। তবে সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকে। তাই প্রয়োজনীয় কেনাকাটা করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে শুক্রবার কোথায় কোথায় দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে, তা আগে থেকে জেনে রাখা জরুরি।

শুক্রবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকে, সেগুলোর তালিকা তুলে ধরা হলো।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।

আরও পড়ুন

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ

সামরিক জাদুঘর: বিজয় সরণিতে অবস্থিত এ জাদুঘর প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে এটি বন্ধ থাকে।

আরও পড়ুন

রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এ জাদুঘরও বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

তাই শুক্রবার কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট মার্কেট ও দর্শনীয় স্থানের সাপ্তাহিক বন্ধের দিন ও সময়সূচি আগে থেকে জেনে নেওয়া ভালো।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৩ নভেম্বর ২০২৬)
১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:১০