অনলাইন ডেস্ক: রাজধানীতে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
১২ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে ওই কুরিয়ার সার্ভিসের ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available