• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:১৬:৫৯ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব: খসরু চৌধুরী

২ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:২৮:২৪

পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব: খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনে কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম। এখনও আছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকব।

২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

খসরু চৌধুরী বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে আমি সর্বশক্তি দিয়ে সারা জীবন মানুষের সেবা করতে চাই। মানুষের জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে।

Ad

তিনি আরও বলেন, ঢাকা-১৮ আসন হবে মাদকমুক্ত। সন্ত্রাসের ভয় ছাড়াই মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে। এই আসন জনগণ দ্বারা পরিচালিত হবে। আমি জনগণের সেবক হতে চাই। নির্বাচিত হলে আমি ঢাকা-১৮ কে দেশের সব আসনের মধ্যে সেরা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব।

এরপর খসরু চৌধুরী আশকোনা, কাওলা, বিমানবন্দর, খিলখেত ও জগন্নাথপুর এলাকায় গণসংযোগ চালান। এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজকের স্বর্ণের বাজারদর
আজকের স্বর্ণের বাজারদর
২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৫২:৩৯

চীন সফরে গেছেন মির্জা ফখরুল
চীন সফরে গেছেন মির্জা ফখরুল
২০ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৪৯:০৪






Follow Us