• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:০৩:৪৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেনকে সমর্থন দিলেন এমপি হাবিব

৩১ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:০৪:৫২

ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেনকে সমর্থন দিলেন এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নানান নাটকৗয়তার পর ঢাকা-১৮ আসনে এম পি হাবিব হাসান স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনকে সরাসরি ট্রাক মার্কায় সমর্থন দিলেন।

Ad

৩০ ডিসেম্বর শনিবার সন্ধায় ৫০নং ওয়ার্ডের একটি পথসভায় প্রথম এই সমর্থন দেন তিনি। এর আগে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েও দলের জন্য জাতীয় পার্টির শেরেফা কাদেরকে আসনটি ছেড়েছিলেন।

Ad
Ad

এদিকে এই আসনে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। সকাল থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন অলিগলিতে ঘুরে ভোটারদের কাছে ভোট চান জাতীয় পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা।

এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর কেতলী প্রতীক, জাতীয় পার্টির শেরেফা কাদের লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জোরালোভাবে ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।

সব প্রার্থীদের বড়ো চ্যালেঞ্জ ভোট দিতে মানুষকে কেন্দ্রে আনতে উৎসাহ দেওয়া। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে সবাই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তথ্য সূত্রে জানা যায়, ঢাকা-১৮ আসনের মোট ভোটারের সংখ্যা ৫৮৮,৬৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের ৩১৯,৯০০ জন, নারী ভোটার ২৮৬,৬৯৩ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা রয়েছে ৬ জন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২



Follow Us