• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকার মহাসমাবেশ স্থগিত করলো হেফাজতে ইসলাম

২৬ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪০:১২

ঢাকার মহাসমাবেশ স্থগিত করলো হেফাজতে ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার রাজধানীতে ডাকা মহাসমাবেশ স্থগিত করা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

২৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারনী ফোরামের মুরুব্বিগণ দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত ওই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮