ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি অপহরণ মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
১৪ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে।
ডিসি বলেন, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। উত্তরা ক্লাবের পাশে ওই অপহরণের ঘটনা ঘটে। মামলাটিতে তিনি চার্জশিটভুক্ত আসামি।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহীনুজ্জামান। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
এই মামলার বিষয়ে শাহীনুজ্জামান জানতেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীন উত্তরায় ব্যবসা করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে—এ বিষয়ে তিনি নিজে জানতেন না।
শাহীনুজ্জামানের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, জানতে চাইলে ডিসি তারেক আহমেদ বলেন, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available