• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৫৩:৩৩ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন

৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৭:০৭

তাহসিফ হত্যা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু ও স্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

৩১ অক্টোবর শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাটির রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ৩টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫

এর আগে, ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ৩ দিনেও এ ঘটনায় মামলা না হওয়ায় তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির মরদেহ ২৮ অক্টোবর বুধবার বিকেলে তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

আরও পড়ুন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের খুঁজছে পুলিশ

তাহসিফের নিখোঁজ হওয়ার আগের ঘটনাপ্রবাহে দীপের সঙ্গে তার যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। জানা যায়, ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসার নিচে নামেন তাহসিফ। এরপর নিজের মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তিনি।

বৃহস্পতিবার দীপ জানিয়েছিলেন, তাহসিফের সঙ্গে একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন তিনি। পরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় তাহসিফের কাছ থেকে আলাদা হয়ে যান বলে দাবি করেন দীপ।

তবে বৃহস্পতিবার রাতেই তাকে মোহাম্মদপুরের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

‘মাদকস্পট’ হিসেবে পরিচিত ওই এলাকায় মধ্যরাতে তাহসিফের সঙ্গে যাওয়ার কথাও স্বীকার করেন দীপ। পরে শুক্রবার পিবিআই কর্মকর্তারা তাকে সঙ্গে নিয়ে টঙ্গীর ওই এলাকা পরিদর্শন করেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮