• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৪৬:৩৪ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:৩২

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

৬ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনে সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৭ সেপ্টেম্বর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ঘটনার পরপরই শাহআলী মহিলা কলেজের সামনে থেকে চাকুসহ একজনকে আটক করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তিই পাশের এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করেছেন। আহত মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তাঁর বাবার নাম মো. আলম। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর থানার বড়বাগ এলাকায় থাকতেন এবং সাইনবোর্ড তৈরির কাজ করতেন।

পুলিশ জানায়, ঘটনাটি ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটকের পর ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:৪১



আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
আজ বিকেলে জামায়াতের বিক্ষোভ
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:১৩



নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
নড়াইলে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০১


নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
নারায়ণগঞ্জে শর্টগানের কার্তুজ উদ্ধার
৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০৫:১৯