• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:৪৫ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১২

৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫০:৫৩

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১২

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারদের থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

৭ সেপ্টেম্বর সোমবার রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

অভিযানে কর্মচারী কলোনির বাসিন্দা মো. ফজল করিম (৩৬)কে ডাকাতি সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়। অপরদিকে মিরাজুল ইসলাম রনি (২৬)কে চুরি সংগঠন এবং বসতঘরে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)-কে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সিলেটি পাড়া এলাকার বাসিন্দা মিরাজ মিয়া (৪৭)কে সিআর পরোয়ানামূলে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য আসামিদেরও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩