• ঢাকা
  • |
  • রবিবার ১১ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:৩৭:০১ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:৩৯

নারায়ণগঞ্জে দিনে দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনাটির দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে লুণ্ঠনকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪৬৫৬ মামলা
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৫২


প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৩