গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতার মোমিন মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্ত্রির ছেলে। তিনি চাঁদপাড়া বাজারের একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে একই এলাকায় ভাড়া বাসায় বসবাসরত ওই স্কুলছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানায়।
খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত মোমিন মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available