রংপুর ব্যুরো : সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।
১৪ মার্চ শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের আর্থিক অনুদান এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।


এসময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম ঢাকা শহরে সাংবিাদিকদের বাসস্থানের ব্যবস্থা করেছেন। শহীদ প্রেুসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জতায় প্রেসক্লাবের সুরম্য ভবন উদ্বোধন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে জাতীয় প্রেসক্লাবের জায়গা সাব কবলা করে দিয়েছেন।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নব-নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির তিনি আরও বলেন, এভাবে বর্তমান সরকারও সাংবাদিকদের উন্নয়নে কর্মসূচি নিয়েছে। প্রবীন সাংবাদিকদেরও ভাতার আওতায় আনা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে এবং রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাব প্রশাসক রমিজ আলম প্রমুখ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৫ জেলার ২৩ জনকে আর্থিক অনুদান এবং ৪ টি জেলার ৯৪ জন মেধাবী সাংবাদিক সন্তানের মাঝে শিক্ষাবৃত্বির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক ছাড়াও নবীর প্রবীন সাংবাদিকরা অংশ নেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available