ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার এবং ৫১টি মামলা দায়ের করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩১, লালবাগ বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৭৫, তেজগাঁও বিভাগ ৯৬, মিরপুর বিভাগ ৯২, গুলশান বিভাগ ৪৬, উত্তরা বিভাগ ৯৩, গোয়েন্দা বিভাগ ১৬ ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available