মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দূর্বৃত্তরা।
আজ ২০ এপ্রিল সোমবার ভোর ৫টার দিকে কাথুলী সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।


মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।

তার বুকে ও পিঠে ৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
ঘটনাস্থল থেকে গুলির চারটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মুকুল হোসেনের ওপর এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা।
ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available