• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪২:৩২ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩

১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৫:৪৬

আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

১৬ অক্টোবর শুক্রবার সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)। ঘটনার রাতেই গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আনিছ (১৮) ও শিমলা আক্তারকে (২২) আটক করা হয়। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দিতে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় একটি এবং মাদকসহ দুজনকে আটকের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি করেছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মাদকসহ আটক আনিছ ও শিমলাকে হামলা ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রো থানা তাঁদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

আনিছের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি হারেছ মিয়ার ছেলে। অন্যদিকে শিমলা গাজীপুর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ডের চা-বাগান বাঁশতলা এলাকার সেলিম মিয়ার মেয়ে।

সূত্র: বাংলা ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
১৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১৭:২৪


মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৪:০৩




আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব
১৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৯:৫২