ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যদের ছোড়া গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। ঘটনায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।
১২ অক্টোবর সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাটের তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য আটক করে বিজিবির একটি টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়ার পরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পরে তাঁকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
৩৯ বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available