ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ১৬ জুলাই বুধবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম মো. আসাদুল হক (২১)। তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ জানতে তদন্ত করছে পুলিশ।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available