• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:০৭:০৯ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

১৬ জুলাই ২০২৬ সকাল ০৯:৫৮:০০

আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনায় আর্জেন্টিনার জয়ের আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই বুধবার দিবাগত রাতে শহরের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনি এলাকার বাদল চৌধুরীর ছেলে। আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচ শেষে বের হওয়া আনন্দ মিছিলের ভিডিও ধারণের উদ্দেশ্যে তিনি একটি ভবনের তৃতীয় তলার ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭